World Boxing Championship: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন নিতু ঘাংঘাস

নিতু ঘনঘাস এখন অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন দেশের জন্য

Nitu Ghanghas (Photo Credit: DD News/ Twitter)

বুধবার, ২২ মার্চ নয়াদিল্লির কেডি যাদব ইনডোর হলে ৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে ওঠার পর ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন নিতু ঘাংঘাস। ২০২২ সালে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে সোনা জেতা নিতু কোয়ার্টার ফাইনালে ছিলেন দারুণ। ২২ বছর বয়সী এই বক্সার জাপানের মাদোকা ওয়াদার বিপক্ষে আধিপত্য বিস্তার করেন। নয়াদিল্লিতে প্রতিপক্ষকে নক আউট করে, সর্বোচ্চ স্তরে নিজের দাপট দেখিয়ে ৩টি বাউটই জিতেছেন নিতু। নিতু ঘনঘাস এখন অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন দেশের জন্য। উল্লেখ্য যে, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এটা নিতু ঘাংঘাসের প্রথম পদক।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement