Asia Cup, India vs Pakistan: কোহলির দুরন্ত ইনিংসে ভারতের ১৮১
দলের বাকিদের ব্যর্থতার মাঝে বিরাট কোহলি জ্বলে উঠলেন। দুবাইয়ে রবিবার এশিয়া কাপে সুপার ফোরে বিরাট কোহলি-র ৪৪ বলে ৬০ রানের ইনিংসের সৌজন্যে বড় রান করল ভারত।
দলের বাকিদের ব্যর্থতার মাঝে বিরাট কোহলি জ্বলে উঠলেন। দুবাইয়ে রবিবার এশিয়া কাপে সুপার ফোরে বিরাট কোহলি-র ৪৪ বলে ৬০ রানের ইনিংসের সৌজন্যে বড় রান করল ভারত। পাকিস্তানকে জিততে হলে নির্ধারিত ২০ ওভারে করতে হবে ১৮২ রান। দুবাইয়ের পিচে যেটা খুব সহজ কাজ হবে না। রোহিত (২৮)- লোকেশ রাহুল (২৮) ভাল শুরু করলেও মিডল অর্ডারে সূর্যকুমার (১৩), ঋষভ পন্থ (১৪), হার্দিক পান্ডিয়া (০)-দের কারণে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত।
দীনেশ কার্তিকের জায়গায় খেলা দীপক হুডা (১৬)-কে নিয়ে দলের রানকে ভাল জায়গায় পৌঁছে দেন বিরাট। কোহলির ইনিংস সাজানো ছিল ৪টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি দিয়ে। ভারত দুই স্পোলিস্ট পেসার-ভূবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, দুই স্পেশালিস্ট স্পিনার-যুজবেন্দ্র চাহাল, রবী বৈষ্ণুই-কে নিয়ে খেলছে। সঙ্গে বল করার জন্য থাকছেন হার্দিক পান্ডিয়া ও দীপক হুডা। আরও পড়ুন-সেক্সি'কথাটা বলতে গিয়েও যেভাবে এড়িয়ে গেলেন দ্রাবিড়, দেখুন ভিডিও
দেখুন টুইট