Virat Kohli At Atria Institute In Bangalore: ব্যাঙ্গালোরে কর্ণাটক পুলিশ কর্মীদের সঙ্গে ছবির জন্য পোজ দিলেন বিরাট কোহলি , দেখুন ভাইরাল ভিডিও
৩০ অগস্ট থেকে১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আয়োজিত হবে এশিয়া কাপ। সেই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
বেঙ্গালুরুর একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ওই প্রতিষ্ঠানে যাওয়ার সময় উপস্থিত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চায়। এরপরেই বিরাটকে ওই পুলিশদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।
৩০ অগস্ট থেকে১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আয়োজিত হবে এশিয়া কাপ। সেই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এশিয়া কাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। যদিও ফাইনালসহ টুর্নামেন্টের বাকিগুলো খেলা হবে শ্রীলঙ্কায়।
অনুশীলনের মাঝেই কোহলি আজ আতরিয়া ইনস্টিটিউট নামের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন, আর তাকে দেখতে ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে যায়। তাছাড়া ক্যাম্পাসে ভিড় নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও হিমশিম খেতে হয়েছে। দেখুন ভিডিও-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)