Viral Video: ছবি তুমি কার ? ডুরান্ড কাপ জেতা অধিনায়কের না রাজ্যের রাজ্যপালের, অনুষ্ঠানের মঞ্চের ভিডিও ভাইরাল(দেখুন ভিডিও)

ডুরান্ডের ১৩১ তম সংস্করণে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন বেঙ্গালুরু এফসি

Photo Credit_Twitter

এ বারের মতো শেষ হল ঐতিহ্যশালী ডুরান্ড কাপ। ঐতিহ্যবাহী ডুরান্ডের ১৩১ তম সংস্করণে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন বেঙ্গালুরু এফসি। ফাইনালে তারা ২-১ ব্যবধানে হারাল মুম্বাই সিটি এফসিকে।  তবে ডুরান্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাইরাল হল একটা ভিডিও, যেখানে দেখা গেল পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন মঞ্চে সুনীল ছেত্রীর হাতে ট্রফি তুলে দিলেন। কিন্তু তারপর যেই ফটোগ্রাফার ছবি তুলতে শুরু করলেন তখন লা গণেশন ছবি তোলার জন্য আলতো করে ধাক্কা দিয়ে দিলেন সুনীল ছেত্রীকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হল। দেখুন সেই  ভিডিও-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement