Under-17 Asian Wrestling Championship: ভিয়েতনামে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতীয় মহিলা কুস্তিগীরদের জয়জয়কার, ১০ টি পদক নিয়ে জিতল চ্যাম্পিয়ন ট্রফি

India in Under-17 Asian Wrestling Championships (Photo Credit; X@the_bridge_in)

ভিয়েতনামে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা কুস্তি দল চ্যাম্পিয়ন হয়েছে। ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে, ভারতের অনূর্ধ্ব-২৩ মহিলা কুস্তি দলের জয়ের পর অনূর্ধ্ব-১৭ মহিলা কুস্তিগীররা ভারতের জয়ের ধারাকে অব্যাহত রাখল। ভারতীয় মহিলা দল মোট ১০টি পদক জিতেছে। যার মধ্যে ৫টি সোনা, ৩টি রুপো ও ২টি ব্রোঞ্জ পদক রয়েছে। মোট ২১৫ পয়েন্ট নিয়ে সেরার শিরোপা নিশ্চিত করেছে।চীন ১৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও জাপান ১৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। আরও পড়ুন-Early Titled Tuesday Tournament: মঙ্গলবারের প্রথম টাইটেলে কার্লসেনকে ড্রয়ে আটকে দিল ৯ বছর বয়সী ভারতীয় প্রতিভা আরিত কপিল

ভিয়েতনাম জয় ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা কুস্তি দলের

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement