Chelsea: শেষ প্রীতি ম্যাচে জয় চেলসির, প্রস্তুত দেখাচ্ছে নীল বাহিনীকে

প্রাক মরসুম প্রীতি ম্যাচ খেলা শেষ করল ইংল্যান্ডের তারকা ক্লাব চেলসি। শুক্রবার ইতালির ফ্রাইউলিতে সিরিয়া এ-র ক্লাব উদানিসকে ৩-১ গোলে হারিয়ে প্রাক মরসুম প্রীতি ম্যাচ খেলা শেষ করল ইংল্যান্ডের নীল জার্সি ক্লাব।

Chelsea Football Club (Photo Credits : Getty Images)

প্রাক মরসুম প্রীতি ম্যাচ খেলা শেষ করল ইংল্যান্ডের তারকা ক্লাব চেলসি। শুক্রবার ইতালির ফ্রাইউলিতে সিরিয়া এ-র ক্লাব উদানিসকে ৩-১ গোলে হারিয়ে প্রাক মরসুম প্রীতি ম্যাচ খেলা শেষ করল ইংল্যান্ডের নীল জার্সি ক্লাব। প্রথমার্ধের ৩৭ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে গিয়েছিল চেলসি। কান্টে (২০ মিনিট) ও নতুন ক্লাবে আসা রাহিম স্টের্লিং (৩৭ মিনিট)। এরপর বিরতির মিনিট তিনেক আগে ইতালবির দলটির হয়ে ব্যবধান কমান জেরাড দিউলোফু। খেলা শেষের ঠিক আগে চেলসির হয়ে ৩-১ করেন মাসন মাউন্ট।

প্রীতি ম্যাচগুলিতে চেলসিকে বেশ প্রস্তুত দেখিয়েছে। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে প্রিমিয়র লিগ। চেলসির প্রথম ম্যাচ এভার্টনের বিরুদ্ধে, ৬ অগাস্ট।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement