T20 World Cup Breaking: ১৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার, সেমিফাইনালে যাওয়ার লড়াই বাংলাদেশ-পাকিস্তানের

রানরেটের গেড়োয় আগেই বিদায় নিয়েছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। এবার নেদারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ফেভারিট দক্ষিণ আফ্রিকা।

টি ২০ বিশ্বকাপে আবারও অঘটন, রানরেটের গেড়োয় আগেই বিদায় নিয়েছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। এবার নেদারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ফেভারিট দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের করা ১৫৮ রান টপকাতে নেমে প্রোটিয়াদের ইনিংস থামে ১৪৫’ এ। আর তাতেই ১৩ রানের রোমাঞ্চকর জয় অ্যাকারম্যানদের। এই জয়ের ফলে নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই ভারত ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করল। তবে এই জয়ে বদলে গেছে বি গ্রুপের সমীকরন। আজ একই মাঠে বাংলাদেশ ও পাকিস্তান  এই দুই দল মুখোমুখি হচ্ছে সুপার ১২ এর ম্যাচে।এই ম্যাচে যে জিতবে তাঁরাই সেমিফাইনালে জায়গা করে নেবে দ্বিতীয় দল হিসেবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement