Asia Cup 2022: বুমরা, আফ্রিদি-দের পর এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আরও এক তারকা পেসার

এশিয়া কাপ থেকে চোটের কারণে ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা পেসার।

Lasith Malinga(Photo Credits: Getty Images)

এশিয়া কাপ থেকে চোটের কারণে ছিটকে যাচ্ছেন একের পর এক তারকা পেসার। ভারতের জশপ্রীত বুমরা, পাকিস্তানের শাহিন আফ্রিদি-দের পর এবার চোট পেয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার দুষ্মন্ত চামিরা। চামিরাই এখন শ্রীলঙ্কার এক নম্বর স্ট্রাইক বোলার। তিন চারদিন আগে চোট পান চামিরা, আগামী শনিবার থেকে  শুরু হতে চলা এশিয়া কাপের আগে তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার, ২৭ অগাস্ট এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এই গ্রুপের অন্য দলটি হল বাংলাদেশ। অন্য গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও কোয়ালিফায়ার দল। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। আরও পড়ুন-সচিনের ২৩ বছর ধরে থাকা বড় রেকর্ড ভাঙলেন শুবমন গিল

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement