Shubman Gill Breaks Sachin's Record: সচিনের ২৩ বছর ধরে থাকা বড় রেকর্ড ভাঙলেন শুবমন গিল

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিতেই বড় রেকর্ড গড়লেন শুবমন গিল। সোমবার হারারাতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে গিল করলেন ১৩০ রান।

Shubman Gill Breaks Sachin's Record: সচিনের ২৩ বছর ধরে থাকা বড় রেকর্ড ভাঙলেন শুবমন গিল
File image of Shubman Gill (Photo Credits: IANS)

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিতেই বড় রেকর্ড গড়লেন শুবমন গিল। সোমবার হারারাতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে গিল করলেন ১৩০ রান। জিম্বাবোয়ের মাটিতে ওয়ানডে-তে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটার হিসেবে নজির গড়লেন গিল। এতদিন জিম্বাবোয়ের মাটিতে একটা ওয়ানডে ম্যাচে ভারতীয় হিসেবে সর্বাধিক রান করার নজির ছিল সচিন তেন্ডুলকর(১২৭)-এর দখলে।

২৩ বছর ধরে এই রেকর্ড সচিনের দখলেই ছিল। সচিনের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা (পেজ থ্রি -র খবর অনুযায়ী) গিল সেই রেকর্ডটা ভাঙলেন। আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি শুবমন গিলের, টিম ইন্ডিয়া তুলল ২৮৯

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 22, 2022 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).