Shakib Al Hasan: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন সাকিব

ভারতের সঙ্গে একদিনের সিরিজে বাংলাদেশ দলে ফেরানো হল বাঁহাতি লেগস্পিনার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বৃহস্পতিবার একথা জানা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে।

সাকিব আল হাসান (Photo Credits: IANS/ Twitter)

নয়াদিল্লি: ভারতের (India) সঙ্গে একদিনের সিরিজে (ODI series)  বাংলাদেশ (Bangladesh) দলে ফেরানো হল বাঁহাতি লেগস্পিনার অলরাউন্ডার (Left-arm spin all-rounder) সাকিব আল হাসানকে (Shakib Al Hasan)। বৃহস্পতিবার একথা জানা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে।

এর আগে জিম্বাবোয়ে সফরে হওয়া একদিনের সিরিজে সাকিবকে বাদ দেওয়া হয়েছিল। ওই সিরিজে ২-১ সিরিজ হারে বাংলাদেশ। তাই রোহিত শর্মার নেতৃত্বে শক্তিশালী ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে ফের দলে ফেরানো হল সাকিব আল হাসানকে। দেশের মাটিতে ভারতে বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে (Bangladesh ODI squad) তামিম ইকবালের নেতৃত্বে ফাস্ট বোলার ইবাদত হোসেন ও অফস্পিনার অলরাউন্ডার ইয়াসির আলির সঙ্গে দলে থাকবে সাকিব আল হাসানও।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement