Sachin Tendulkar On Zaheer Khan: প্রাক্তন সতীর্থ জাহির খানকে টুইট বার্তায় ধন্যবাদ জানালেন শচীন টেন্ডুলকার

অর্জুনের প্রশংসা করে জাহির খান লেখেন- অর্জুন টেন্ডুলকারের অভিষেক মুম্বাই দলের জন্য ভাল সদর্থক দিক। বাবা শচীন টেন্ডুলকারের জন্য একটি গর্বিত মুহূর্ত তার ছেলেকে ড্রেসিংরুম থেকে লাইভ চাক্ষুষ করা

Sachin Thank Zaheer

এক সময়ের সতীর্থ জাহির খানকে টুইট বার্তায় ধন্যবাদ জানালেন শচীন টেন্ডুলকার। আইপিএলে অর্জুন টেন্ডুলকারের পারফরম্যান্সের জন্য জাহির প্রশংসা করেছিলেন গত ১৬ এপ্রিল। তিনি লিখেছিলেন- অর্জুন টেন্ডুলকারের অভিষেক মুম্বাই দলের জন্য ভাল সদর্থক দিক। বাবা শচীন টেন্ডুলকারের জন্য একটি গর্বিত মুহূর্ত তার ছেলেকে ড্রেসিংরুম থেকে লাইভ চাক্ষুষ করা।এমনকি জাহির খান এও জানান এটা তো সবে শুরু।

জাহিরের প্রশংসার জবাবে শচীন টেন্ডুলকার বলেন, ধন্যবাদ, জ্যাক! তোমার কথাগুলো আমার কাছে অনেক অর্থবহ এবং অর্জুনের জন্য এই বার্তা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই বার্তা ভারতের সবচেয়ে দক্ষ বাঁহাতি ফাস্ট বোলারদের মধ্যে একজনের থেকে এসেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement