Rishabh Pant: জীবনের বড় লড়াইয়ে প্রথম পা ফেললেন পন্থ, দেখুন ছবিতে

জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে প্রথম পা-টা ফেললেন ঋষভ পন্থ। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরাত জোরে জীবনে বাঁচার পর, এবার পন্থের মাঠে ফেরার লড়াই শুরু হল।

Rishabh pant on sand sculpture Photo Credit: Twitter@CricCrazyJohns

জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে প্রথম পা-টা ফেললেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরাত জোরে জীবনে বাঁচার পর, এবার পন্থের মাঠে ফেরার লড়াই শুরু হল। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এই প্রথম ঘরের বাইরে বের হলেন পন্থ। হাতে স্টেচার নিয়ে কোনওরকমে পা ফেললেন ভারতের তারকা উইকেটকিপার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পন্থ লিখলেন, "একটা পদক্ষেপ এগিয়ে যাওয়া, একটা পদক্ষেপ শক্তিশালী হওয়া, একটা পদক্ষেপ আরও ভাল থাকার দিকে এগিয়ে যাওয়া।"

ভয়াবহ দুর্ঘটনার ৭০দিন পর পন্থ একা একা মাটিতে পা রেখে হাঁটলেন। আইপিএল তো বটেই চলতি বছর ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপেও পন্থের খেলার সম্ভাবনা নেই। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের পর পন্থ কামব্যাক করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে সেটা করতে হলেও এখনও অনেক পথ চলা বাকি পন্থের। আরও পড়ুন-দ্বিতীয় দিনের শেষে ১৪৪ রানে এগিয়ে ভারত, হাতে এখনও তিন উইকেট

দেখুন ছবিতে

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement