Ravi Shastri: ওভাল টেস্টের মাঝে কোভিড পজেটিভ কোচ রবী শাস্ত্রী, দলের তিন সাপোর্ট স্টাফ আইসোলেশনে

ওভাল টেস্টের অতি গুরত্বপূর্ণ চতুর্থ দিনের খেলা শুরু আগে ভারতীয় শিবিরে ধাক্কা। বিরাট কোহলিদের সংসারে করোনা হানা। ল্যাটারাল ফ্লো টেস্টে কোভিড পজেটিভ আসে ভারতীয় দলের কোচ রবী শাস্ত্রী-র।

Ravi Shastri। (Photo Credits: Getty Images)

ওভাল টেস্টের অতি গুরত্বপূর্ণ চতুর্থ দিনের খেলা শুরু আগে ভারতীয় শিবিরে ধাক্কা। বিরাট কোহলিদের সংসারে করোনা হানা। ল্যাটারাল ফ্লো টেস্টে কোভিড পজেটিভ আসে ভারতীয় দলের কোচ রবী শাস্ত্রী (Ravi Shastri)-র। রবী শাস্ত্রী-র রিপোর্ট পজেটিভ আসায় দলের সব সাপোর্ট স্টাফ- বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun), ফিল্ডিং কোচ আর শ্রীধর (R Sridhar), এবং দলের ফিজিওথেরাপিস্ট নীতীন প্যাটেলকে তাঁদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। গতকাল রাতে ল্যাটারাল ফ্লো টেস্ট ( lateral flow test)-করা হলে হেড কোচ রবী শাস্ত্রী-র কোভিড রিপোর্ট পজেটিভ আসে।

দেখুন ANI-র টুইট

দেখুন এই নিয়ে ICC-র টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement