Rafael Nadal Retirement: ২০২৪ সালেই অবসর নিতে পারেন রাফায়েল, চোটের কারণে সরেছেন ফ্রেঞ্চ ওপেন থেকে
তিনি বলেন, গত চার মাস ধরে যতটা সম্ভব কাজ করছিলাম। এটা খুব কঠিন হয়েছে কারণ অস্ট্রেলিয়ায় আমার যে সমস্যা ছিল তার সমাধান আমরা এখনও খুঁজে পাইনি
পেশাদার টেনিসের শারীরিক সক্ষমতার সঙ্গে নাদাল যখন লড়াই চালিয়ে যাচ্ছেন, তখন তিনি আরও জানিয়েছেন, সম্ভবত ২০২৪ সালে অবসর নেবেন তিনি। কোমরের চোটের কারণে চলতি মাসের ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। কেরিয়ারের শেষ বছরের জন্য নিজেকে প্রস্তুত করতে তিনি এখন বেশ কয়েক মাস বিরতি নেবেন। ম্যালোরকার মানাকোরে নিজের বাড়ির কাছেই রাফা নাদাল অ্যাকাডেমিতে ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন বলেছেন, চোটের সঙ্গে লড়াই করতে গিয়ে সাম্প্রতিক মাসগুলিতে তিনি কী ভাবে নিজেকে ছোট মনে করেছেন। তিনি বলেন, গত চার মাস ধরে যতটা সম্ভব কাজ করছিলাম। এটা খুব কঠিন হয়েছে কারণ অস্ট্রেলিয়ায় আমার যে সমস্যা ছিল তার সমাধান আমরা এখনও খুঁজে পাইনি, তাই আমি এখনও সেই অবস্থানে আছি যে রোলাঁ গ্যারো খেলতে যে মানের আমার প্রয়োজন সেই মানের প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত মনে করতে পারছি না।"