Pant Wicket Keeping Practice: আইপিএলের আগে উইকেট কিপিং অনুশীলন শুরু ঋষভ পন্থের, ভিডিও শেয়ার করলেন নিজেই (দেখুন ভিডিও)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে প্রথমে উইকেটকিপিং করতে দেখা গেছে তাঁকে, এরপর ব্যাট হাতেও কঠোর প্রশিক্ষণ করেছেন ঋষভ। এমনকি কয়েকটি শক্তিশালী শটও মারতে দেখা গেছে ভিডিওতে

Rishabh Pant Practice Photo Credit: Twitter@RishabhPant17

আইপিএল ২০২৪ এর মরশুম শুরুর আগেই উইকেটকিপিং এর অনুশীলন শুরু করে দিলেন ঋষভ পন্থ। আগেই জানা গিয়েছিল ২৬ বছর বয়সী এই খেলোয়াড় এবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে খেলবেন। তাই নিজের ব্যাটিং ও উইকেট কিপিং এর দক্ষতাকে ঝালিয়ে নিতেই তার এই একান্ত অনুশীলন।  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে প্রথমে উইকেটকিপিং করতে দেখা গেছে তাঁকে, এরপর  ব্যাট হাতেও কঠোর প্রশিক্ষণ করেছেন ঋষভ। এমনকি কয়েকটি শক্তিশালী শটও মারছেন তিনি। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখেনিন সেই ভিডিও-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement