Boxing Day Test, Australia vs Pakistan: কাল ঘুষি ডে টেস্ট, আজ উপহারের রেশ

পার্থে জঘন্য হারের পর বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে নিয়ে তেমন আশা নেই

PAK Test Team (Photo Credit: Pakistan Cricket/ X)

আগামিকাল, মঙ্গলবার থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামছে পাকিস্তান। পার্থে সিরিজে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া বিরুদ্ধে লজ্জার ৩৬০ রানে হেরে সিরিজে শূন্য একই পিছিয়ে পাকিস্তান। ২৪ বছর ধরে অস্ট্রেলিয়ায় কোন টেস্ট ম্যাচ জিতেনি পাকিস্তান। শান মাসুদের দলের কাছে এবারও তেমন বড় প্রত্যাশা নেই।

পার্থে পাকিস্তান এত জঘন্য খেলেছে যে বক্সিং ডে টেস্ট কত দিনে হারেন বাবর মাসুদরা সেটার দেখা দেখার অপেক্ষায় সবাই। মঙ্গলবার বক্সিং ডে টেস্টে নামার আগে ক্রিস্টমাসের উপহার নিয়ে অস্ট্রেলিয়া দলের কাছে হাজির হয় পাকিস্তান ক্রিকেট দল। অজি অধিনায়ক প্যাট কামিন্স সহ অজি ক্রিকেটারদের হাতে ক্রিসমাসের উপহার তুলে দেন পাকিস্তানের ক্রিকেটাররা।

দেখুন ভিডিও

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement