Padma Shri Award 2024-25: ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার পেলেন পিআর শ্রীজেশ

P Srijesh Received Padma Award (Photo Credit: X@ANI)

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতের জাতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জয়ের পর হকি থেকে অবসর নেন ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ।  তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় জানানোর আগে শ্রীজেশ ভারতের হয়ে গোল-রক্ষার লড়াইয়ে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ পারফরম্যান্স উপহার দেন।পুরুষ হকিতে ভারতের পরপর দুটি অলিম্পিক পদক জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং গত বছর প্যারিসে অনুষ্ঠিত গেমসে তাদের শেষ উপস্থিতির সময় প্রায় অপ্রতিরোধ্য প্রমাণিত হয়েছিল ভারতীয় হকি দল। অবসর গ্রহণের পর জানুয়ারির শুরুতে ঘোষণা করা হয়েছিল যে শ্রীজেশ পদ্ম ভূষণ পুরষ্কার পাবেন। গতকাল (সোমবার ২৮ এপ্রিল) রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি পদ্ম ভূষণ পুরস্কার গ্রহণ করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্ম  ভূষণ পুরস্কার গ্রহণ করলেন পিআর শ্রীজেশ

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement