Naomi Osaka: দর্শকাসন থেকে ক্রমাগত কটুক্তি, কোর্টে কান্নায় ভেঙে পড়লেন নাওমি ওসাকা

মানসিক চাপের কারণে অতীতে বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট থেকে সরে আসা জাপানের তারকা নাওমি ওসাকা ফের খবরে।

Naomi Osaka (Photo Credits: Twitter)

মানসিক চাপের কারণে অতীতে বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট থেকে সরে আসা জাপানের তারকা নাওমি ওসাকা (Naomi Osaka) ফের খবরে। ইন্ডিয়ান ওয়েলশ মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার ভেরোনিকা কুদেরমেতোভার বিরুদ্ধের ম্যাচে দর্শক আসন থেকে ক্রমাগত কটুক্তির শিকার হলেন ওসাকা। বারবার অনুরোধ করা সত্ত্বেও দর্শকাসন থেকে কটুক্তি থামেনি।

যে কারণে চেয়ার আম্পায়ারের থেকে মাইক চেয়ে এনে সেই দর্শককেও চুপও করারও আবেদন জানান চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন ওসাকা। এই কারণে কান্নায় ভেঙে পড়েন জাপানের তারকা এই টেনিস তারকা। এই ম্যাচে ওসাকা হেরে যান ০-৬, ৪-৬।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement