MS Dhoni Celebrates His 44th Birthday: বন্ধুদের সাথে ৪৪তম জন্মদিন উদযাপন করলেন ধোনি; নিজের হাতে কেক কেটে খাইয়ে দিলেন বন্ধুদের (দেখুন ভিডিও)

MS Dhoni Birthday Celebration (Photo Credit: X@WorshipDhoni)

আজ (৭ জুলাই,২৫) ৪৪ বছরে পা দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কের জন্মদিনকে ঘিরে সারা দেশে ফ্যানেদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মাহি। তবে নিজের জন্মদিনে ধোনি কোন বড় আয়োজন না করে ঘরোয়া পরিবেশেই সময় কাটিয়েছেন। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গেছে  রাঁচির JSCA স্টেডিয়ামে ঘনিষ্ঠ ৭ জন পরিচিতজনের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি।এই উদযাপনের ভিডিওতে দেখা যায়, কেক কাটার সময় ধোনির পাশে ছিলেন মাত্র ৭ জন সাধারণ মানুষ, যারা ধোনির দীর্ঘদিনের পরিচিত ও ঘনিষ্ঠ। তারা কেউ নামকরা ব্যক্তি নন, বরং রাঁচিতে ধোনির পরিচিত কয়েকজন, যাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। ধোনি কেক কেটে নিজ হাতে সেই ৭ জনকে খাইয়ে দেন।

দেখুন সেই ভিডিও-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement