Mohammed Shami-Hasin Jahan: খুনের পরিকল্পনা করছে মহম্মদ শামি, বিস্ফোরক অভিযোগ ‘বিচ্ছিন্না’ স্ত্রীর
বিজেপি সরকার এবং উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় মহম্মদ শামি তাঁকে খুনের পরিকল্পনা করছে।
বিবাহবিচ্ছেদের মামলার মাঝেই মহম্মদ শামির (Mohammed Shami ) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। ৪৪ বছরের প্রাক্তন মডেল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে লেখেন, তাঁকে এবং তাঁর (মহম্মদ শামি এবং হাসিন জাহানের মেয়ে) মেয়েকে আমরোহা পুলিশ হেনস্থা করছে। আদালত তাঁদের ন্যায়বিচার দিতে ব্যর্থ। ভারতীয় পেসারের বিরুদ্ধে তিনি এও অভিযোগ তুলেছেন, বিজেপি সরকার এবং উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় মহম্মদ শামি তাঁকে খুনের পরিকল্পনা করছে। ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামি এবং হাসিন জাহান। চার বছরের মাথায় ২০১৮ সালে শামির বিরুদ্ধে কলকাতায় গার্হস্থ্য হিংসা এবং তাঁকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন মডেল। যদিও আদালতে ক্রিকেটরকে দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হন হাসিন।
দেখুন পোস্ট...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Dipika Kakar: টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?
Advertisement
Advertisement
Advertisement