Laureus World Sports Awards 2024: 'এপিক মোমেন্টস অফ ২০২৩'-এ অন্তর্ভুক্ত বিরাট কোহলির ৫০তম একদিনের সেঞ্চুরির মুহুর্ত, দেখানো হল মাদ্রিদের স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে (দেখুন ভিডিও)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে ১১৭ রানের ইনিংসের সময় প্রথম খেলোয়াড় হিসাবে কোহলি এই মাইলফলক ছুঁয়েছেন । এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল বিরাটের কাছে, কারণ ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ টি সেঞ্চুরি টপকে এই কৃতিত্ব তিনি অর্জন করেন

Virat-Kohli-50 Century Photo Credit: Twitter

গতকাল (22 এপ্রিল, ২০২৪) মাদ্রিদে অনুষ্ঠিত হল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস (Laureus World Sports Awards 2024)এর ২০২৪ এর অনুষ্ঠান। অনুষ্ঠানে কোনো  ক্রিকেটার কোনো পুরস্কার না জিতলেও অনুষ্ঠানটিতে ছিল ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য আনন্দের মুহূর্ত। গোটা বিশ্বের গত বছরের খেলার কিছু 'মূল মুহূর্ত' দেখানো হচ্ছিল অনুষ্ঠানের স্ক্রিনে। সেই ভিডিও চলাকালীন ওখানে দেখান হয় ভারতের তারকা খেলোয়াড় বিরাট কোহলি তার ৫০তম ওডিআই সেঞ্চুরি করেছিলেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে ১১৭ রানের ইনিংসের সময় প্রথম খেলোয়াড় হিসাবে কোহলি এই মাইলফলক ছুঁয়েছেন । এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল বিরাটের কাছে, কারণ ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ টি সেঞ্চুরি টপকে এই কৃতিত্ব তিনি অর্জন করেন এবং কোহলির এই দুর্দান্ত অর্জন দেখতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বয়ং শচীন টেন্ডুলকার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement