KL Rahul IPL DC vs LSG Match Catch Video: আইপিএলের সেরা ক্যাচটাই হয়তো দিল্লিতে লুফলেন রাহুল, দেখুন ভিডিয়ো
চাপে থাকা ক্যাপ্টেন রাহুল মঙ্গলবার কোটলায় (অরুণ জেটলি স্টেডিয়াম) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মিড অফে দাঁড়িয়ে অবিশ্বাস্য ক্যাচ লুফলেন। দিল্লির ক্যারিবিয়ান তারকা ব্যাটার সাই হোপের সজোরে মারা শট দু বারের চেষ্টায় অবিশ্বাস্য কায়দায় তালুবন্দি করলেন লোকেশ রাহুল।
চাপের মুখে বরাবর সেরাটা দেন লখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। মালিক সঞ্জীব গোয়েঙ্কার 'ধমক'কাণ্ড থেকে প্লে অফে না উঠতে পারার আশঙ্কা-সব মিলিয়ে চাপে থাকা ক্যাপ্টেন রাহুল মঙ্গলবার কোটলায় (অরুণ জেটলি স্টেডিয়াম) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মিড অফে দাঁড়িয়ে অবিশ্বাস্য ক্যাচ লুফলেন। দিল্লির ক্যারিবিয়ান তারকা ব্যাটার সাই হোপের সজোরে মারা শট দু বারের চেষ্টায় অবিশ্বাস্য কায়দায় তালুবন্দি করলেন লোকেশ রাহুল।
বোলার রবি বিষ্ণু মিড অফে ফিল্ডিং করা রাহুলকে এমন অবিশ্বাস্য ক্যাচ নিতে দেখে চমকে যান। চলতি আইপিএলে যতগুলি অবিশ্বাস্য ক্যাচ নেওয়া হয়েছে, এদিন রাহুলের সেটা শুরুর দিকেই থাকবে। এদিন ডু অর ডাই ম্যাচে প্রথমে ব্যাট করছে দিল্লি। ওপেন করতে নেমে বিস্ফোরক ইনিংস খেললেন বাংলার অভিষেক পোড়েল (৩৩ বলে ৫৮ রান)।
দেখুন ভিডিয়ো