Kabaddi World Cup 2025: ২০১৯ এর পর ২০২৫, পুরুষ ও মহিলা উভয় বিভাগে বিশ্বকাপ জিতল ভারতীয় দল

Kabaddi World Cup 2025 (Photo Credit: X@Airnewsalerts)

ভারতীয় পুরুষ এবং মহিলা কাবাডি দল ইংল্যান্ডকে হারিয়ে এবারের কাবাডি বিশ্বকাপ (Kabaddi World Cup 2025) জয় করেছে। ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে ২০২৫ কাবাডি বিশ্বকাপে ভারতীয় পুরুষদল ইংল্যান্ডকে ৪৪/৪১-এ এবং ভারতীয় মহিলা দল ৫৭/৩৪-এ পরাজিত করেছে। এশিয়ার বাইরে প্রথমবারের মতো এই বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টে শীর্ষস্থানীয় কাবাডি দলগুলি ওয়েস্ট মিডল্যান্ডস জুড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।ইংল্যান্ডের বার্মিংহাম, কভেন্ট্রি, ওয়ালসল এবং উলভারহ্যাম্পটনে ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯ সালে মালয়েশিয়ায় আয়োজিত প্রথম সংস্করণেও ভারত পুরুষ ও মহিলা উভয় বিভাগেই শিরোপা জিতেছিল।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement