FIFA World Cup 2022 Video: হিজাব বিরোধী বিক্ষোভকে সমর্থন, বিশ্বকাপে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা, দেখুন
হিজাব বিক্ষোভের (Anti Hijab Protest) সমর্থনে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদে সামিল হলেন ইরানের (Iran) ফুটবল খেলোয়াড়রা। বিশ্বকাপ ফুটবল শুরু হলে, ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের খেলোয়াড়রা। খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরুর আগে যখন ইরানের জাতীয় সঙ্গীত বাজে, সেই সময় সে দেশের খেলোয়াড় মুখ বন্ধ করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে ইরানের ফুটবলাররা যেভাবে দৃঢ়চেতা মনোভাব দেখান, তা দেখে গ্যালারিতে বসে থাকা অনেকেরই চোখে জল এসে যায়। হাপুস নয়নে কেঁদে ফেলেন ইরানের মহিলারা। প্রসঙ্গত ইরানের মাহশা আমিনি নামে এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর পর থেকে উত্তাল হয়ে ওঠে সে দেশ। মাহশার মৃত্যুর পর থেকেই ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ শুরু হয় জোর কদমে। দেখুন সেই ভিডিয়ো...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
ICC WTC 2025-27 Schedule: মঙ্গলবার থেকে শুরু চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভারত ও বাংলাদেশের প্রতিপক্ষ কারা, জানুন ক্রীড়াসূচি
Advertisement
Advertisement
Advertisement