Chak De: মহিলা হকিতে চিনকে সাত গোল দিল ভারত

ওমানের মুসকাটে আয়োজিত মহিলাদের হকি প্রো লিগে চিনের বিরুদ্ধে বড় ব্যবধানে ভারত জিতল। একপেশে ম্যাচে ভারতের মেয়েরা ৭-১ গোলে হারাল চিনকে।

Indian Women Hockey Team. (Photo Credits: Twitter)

ওমানের মুসকাটে আয়োজিত মহিলাদের হকি প্রো লিগে (FIH Hockey Pro League) চিনের বিরুদ্ধে বড় ব্যবধানে ভারত জিতল। একপেশে ম্যাচে ভারতের মেয়েরা ৭-১ গোলে হারাল চিনকে। ভারতীয় মহিলা দলের হয়ে গোলগুলি করেন নবনীত কৌর, নেহা, বন্দনা কাতারিয়া, সুশীলা চানু (২টি), শর্মিলা দেবী ও গুরজিত কৌর।

ম্যাচের হাফ টাইমে খেলার ফল ছিল ২-০। ম্যাচের সেরা হন শর্মিলা দেবী। গত শুক্রবার মহিলাদের এশিয়া কাপের ব্রোঞ্জ পদক নির্ণায়ক ম্যাচে চিনকে ২-০ গোলে হারিয়েছিল ভারত।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement