Indian Football team: এক বছর বাদে, ১২ ম্যাচ পর হারল ভারতীয় ফুটবল দল

কিংস কাপের ব্রোঞ্জ জয়ের ম্যাচে লেবাননের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ভারতীয় ফুটবল দল।

AIFF Issued Show Cause to Igor Stimac (Photo Credit: Football Express India/ X)

কিংস কাপের ব্রোঞ্জ জয়ের ম্যাচে লেবাননের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রী হীন ভারতীয় দল বেশ লড়ল। তাইল্যান্ডের চিয়াং মাইতে ম্যাচের ৭৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে ব্যাক ভলিতে দুরন্ত গোল করেন লেবানন কাসেম আল জেইন। প্রায় বছরখানেক বাদে, ১২ ম্যাচ পর ভারতীয় সিনিয়র দল ৯০ মিনিটের ম্য়াচে হারল।

সেমিফাইনালে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করার পর ম্যাচ টাইব্রেকারে হেরেছিল ভারত। চারদলীয় ৪৯তম কিংস কাপে খালি হাতেই ফিরছে ইগর স্টিমাচের দল। শেষবার ভারতীয় ফুটবল দল হেরেছিল গত বছর সেপ্টেম্বরে ভিয়েতনামের বিরুদ্ধে ।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement