IND vs ENG 4th Test 2024: গিল ও জুরেলের মাটি কামড়ে ৭২ রানের পার্টনারশিপ, রাঁচি টেস্ট জিতে সিরিজ জয় ভারতের (দেখুন টুইট)

আজ সকালে বিনা উইকেটে খেলা শুরু করলেও লাঞ্চের পরে ৫ উইকেট পড়ে যায় ভারতের।শুভমন গিল এবং ধ্রুব জুরেল সেই জায়গা থেকে দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন। শেষ অবধি ১৩৬ বলে শুভমন ও ধ্রুবর ৭২ রানের অপরাজিত পার্টনারশিপে ভর করে ৫ উইকেটে এই টেস্ট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

An unbeaten 72 Run partnership Between Gill and Jurel Photo Credit: Twitter@BCCI

রাঁচি টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডকে অল্প রানে আটকে দিতেই  ভারতীয় ক্রিকেট অনুরাগীরা  এই ম্যাচ ও সিরিজ জয়ের আনন্দ উৎসব পালনের আশায় বসে ছিল। অবশেষে তাঁদের সেই আশা পূরণ করল শুভমন গিল ও ধ্রুব জুরেল জুটি। সোমবার চতুর্থ দিনেই ভারতের চতুর্থ টেস্ট জয়ে সিরিজে পকেটে পুড়ে নিল রোহিত বিগ্রেড। দেশের মাটিতে গত ১০ বছরে চতুর্থ ইনিংসে ১৫০-র বেশি রান তাড়া করে জিততে পারেনি ভারত। মহেন্দ্র সিং ধোনির শহরে বেন স্টোকসদের বিরুদ্ধে এ বার সেটা করে দেখাল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। আজ সকালে বিনা উইকেটে খেলা শুরু করলেও লাঞ্চের পরে ৫ উইকেট পড়ে যায় ভারতের।শুভমন গিল এবং ধ্রুব জুরেল সেই জায়গা থেকে দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন। শেষ অবধি ১৩৬ বলে শুভমন ও ধ্রুবর ৭২ রানের অপরাজিত পার্টনারশিপে ভর করে ৫ উইকেটে এই টেস্ট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement