Rishabh Pant: সিডনির সমুদ্র থেকে উঠে এসে ব্যাট করতে যাচ্ছেন পন্থ (ভিডিও)

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের প্রচার শুরু হয়ে গেল। কুড়ির বিশ্বকাপের ঢাকে কাঠি দিয়ে প্রোমো লঞ্চ করলেন আয়োজকরা।

Rishabh Pant. (Photo Credits: Getty)

আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ  (T20 World Cup 2022)। আর সেই বিশ্বকাপের প্রচার শুরু হয়ে গেল। কুড়ির বিশ্বকাপের ঢাকে কাঠি দিয়ে প্রোমো লঞ্চ করলেন আয়োজকরা। এই প্রোমোতে প্রধান চরিত্রে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দারুণভাবে এডিট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে সিডনি অপেরা হাউসের পাশের সমুদ্র থেকে উঠে পন্থ হেলমেট, ব্যাট হাতে অস্ট্রেলিয়ার রাস্তা দিয়ে হেঁটে ব্যাট করতে নামছে।

৩০ সেকেন্ডের এই প্রোমোয় পন্থকে দেখানোর পর বিরাট কোহলি, আন্দ্রে রাসেল সহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের। অ্যাডিলেড, মেলবোর্ন, সিডনি, পারথ সহ অস্ট্রেলিয়ার সাতটি জায়গা আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। ফাইনাল ১৩ নভেম্বর।

দেখুন ভিডিও

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement