Hardik Pandya: জল্পনায় জল, হার্দিক পান্ডিয়া খেলবেন আইপিএলে

ঠিক সময়ে ফিট হয়ে আইপিএলে খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সয়ের নব নিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

সারাদিন ধরে চলা ব্রেকিং নিউজে জল। ফিট হয়ে আইপিএলে খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সয়ের নব নিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এদিন দুপুরে প্রকাশিত হয় আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এমনকি আইপিএল ২০২৪-এর জন্যও নাকি তিনি অনিশ্চিত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান ভারতীয় দলের অলরাউন্ডার। সেই কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ও ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় অভিযানে অংশ নিতে পারেননি তিনি। আশা করা হচ্ছিল তিনি জানুয়ারির শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সুস্থ হয়ে উঠবেন। তবে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত আবারও এই অলরাউন্ডারের খেলা মিস করতে পারেন। আগামী ১১ থেকে ১৭ জানুয়ারির মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। 

দেখুন খবরটি

 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement