Hardik Pandaya: আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে চলে এলেন হার্দিক, টপকে গেলেন ইংল্যান্ডের লিভিংস্টোনকে
আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানে চলে এলেন হার্দিক পান্ডিয়া। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র সিংহ আইরিকে টপকে প্রথম স্থানে চলে এসেছেন হার্দিক। অলরাউন্ডারদের তালিকায় ক্রমতালিকায় শীর্ষে ছিলেন লিভিংস্টোন। তিনি দু’ধাপ নেমে গিয়েছেন। হার্দিক তিন নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন। দ্বিতীয় স্থানেই রয়ে গিয়েছেন দীপেন্দ্র। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। এক ধাপ উঠে পঞ্চম স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে, গত জুনে প্রথম স্থানে ছিলেন হার্দিক। সেই স্থান থেকে সরে গিয়েছিলেন। আবার নিজের সেই জায়গা ফিরে পেলেন তিনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
IRE vs WI 3rd T20I Live Streaming: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় টি২০ ম্যাচ, সরাসরি দেখবেন যেখানে
IRE vs WI 3rd T20I Winning Prediction: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
IRE vs WI 3rd T20I Dream11 Prediction: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
IRE vs WI 2nd T20I Live Streaming: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি২০ ম্যাচ, সরাসরি দেখবেন যেখানে
Advertisement
Advertisement