Ronaldinho Meet CM Mamata: মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির সাম্বার যাদুকর রোনাল্ডিনহো, উপহার হিসাবে তুলে দিলেন জার্সি (দেখুন ভিডিও)

মুখ্যমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে তাঁর হাতে একটি জার্সি তুলে দেন ২০০৬ সালে বার্সাকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ব্রাজিলিয়ান। মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবের কর্তারাও উপস্থিত ছিলেন আজ।

Ronaldinho Meets Mamata Photo Credit: Twitter@ANI

রবিবার সন্ধ্যায় শহরে পা রাখার পরই সোমবার দুপুরে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) বাড়িতে চলে এলেন সাম্বা তারকা রোনাল্ডিনহো (Ronaldinho)। তাঁকে কালীঘাটের বাসভবনে উত্তরীয় দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করে তাঁর হাতে একটি জার্সি তুলে দেন  ২০০৬ সালে বার্সাকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ব্রাজিলিয়ান। মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবের কর্তারাও উপস্থিত ছিলেন আজ।

রবিরার অজেয় সংহতির পুজোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন - রোনাল্ডিনহো আমার কাছে আসবে। আমাকে একটা জার্সি দিতে আসবে। আমি খেলাধূলা খুব ভালোবাসি।

দেখুন সেই ছবি-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement