Northeast United FC vs Hyderabad FC Video Highlights: ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জয়ে শীর্ষ চারে নর্থইস্ট ইউনাইটেড, দেখুন ভিডিও হাইলাইটস
চলতি মরসুমে হাইল্যান্ডার্সের হয়ে শেষ পাঁচ ম্যাচে এটি প্রথম জয়। বাকি চারটি ছিল ড্র। এই জয়ে পয়েন্ট টেবিলে ১০টি জয়, ৬টি হার এবং ১টি ড্রয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, ১২ নম্বরে রয়েছে হায়দরাবাদ এফসি
Northeast United FC vs Hyderabad FC Video Highlights: বুধবার ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ (ISL 2024-25) মরসুমে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ৪-১ গোলে হারিয়ে লিগ ডাবল শেষ করল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গুইলারমো ফার্নান্দেজের গোলের সৌজন্যে হাইল্যান্ডার্স শুরুতেই লিড নেয় এবং ফ্রি-কিক থেকে আলায়েদিন আজারাই ব্যবধান বাড়ান। বিরতির পর ৭০ মিনিটে চুঙ্গা হামারের ফ্রি-কিক থেকে বল জালে জড়ালে খেলায় ফেরে হায়দরাবাদ এফসি। ৭৯ মিনিটে আশির আখতারের গোলে দুই গোলের ব্যবধান ফিরে পায় নর্থইস্ট ইউনাইটেড। ৮৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে হাইল্যান্ডার্সের হয়ে চতুর্থ গোলটি করেন মোহাম্মদ আলী বেমাম্মার। চলতি মরসুমে হাইল্যান্ডার্সের হয়ে শেষ পাঁচ ম্যাচে এটি প্রথম জয়। বাকি চারটি ছিল ড্র। এই জয়ে পয়েন্ট টেবিলে ১০টি জয়, ৬টি হার এবং ১টি ড্রয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, ১২ নম্বরে রয়েছে হায়দরাবাদ এফসি। Indian Super League 2024-25: জয়ের সন্ধানে জামশেদপুর এফসির মুখোমুখি হবে পাঞ্জাব এফসি, পয়েন্ট তালিকায় উঠতে দুদলই চাইছে জয়