Messi Goal Against Kansas City: রেকর্ড দর্শকের ম্যাচে মেসির গোলে কানসাস সিটির বিপক্ষে জয় মিয়ামির

মেজর লিগ সকারের ইতিহাসের চতুর্থ বৃহত্তম দর্শকের সামনে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে পরাজিত করে মেসির দল

Lionel Messi (Photo Credit: @TheEuropeanLad/ X)

শনিবার রাতে লিওনেল মেসি (Lionel Messi) তার পঞ্চম গোল করেন। এছাড়া লুইস সুয়ারেজের (Luis Suarez) ৭১তম মিনিটে জয়সূচক গোলে ইন্টার মিয়ামি সিএফ (Inter Miami CF) মেজর লিগ সকারের ইতিহাসের চতুর্থ বৃহত্তম দর্শকের সামনে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে পরাজিত করে। স্পোর্টিং কেসির রক্ষণাত্মক ভুলের সুযোগ নিয়ে দলকে জয় এনে দেন সুয়ারেজ। মরসুমে এটি সুয়ারেজের ষষ্ঠ গোল। তবে অ্যারোহেড স্টেডিয়ামে মেসিকে দেখতে আসা ৭২ হাজার ৬১০ জনকে হতাশ করেননি, তিনিও গোলের সুযোগ তৈরি করেন এবং ১৮ মিনিটে ইন্টার মিয়ামি সিএফ ১-০ গোলে পিছিয়ে পড়ার পর বক্সের মাঝখানে গোমেজের ডান পায়ের প্রথম অ্যাসিস্ট করে খেলা সমতা ফেরাতে সাহায্য করেন মেসি। ৫১ মিনিটে পেনাল্টি আর্কের ওপর থেকে মেসির বাঁ পায়ের শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। এরিক থমির পায়ে আসে কানসাসের দুই গোল। Harry Kane's Children Car Accident: গাড়ি দুর্ঘটনার শিকার ইংল্যান্ডের ফুটবলারের হ্যারি কেনের ছেলে-মেয়ে

দেখুন মেসির গোল

রেকর্ড দর্শক

সুয়ারেজের গোল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement