Black Armband, FC Goa: লায়রাই দেবী মন্দিরের মর্মান্তিক ঘটনায় কালো আর্মব্যান্ডে সুপার কাপ ফাইনালে এফসি গোয়া
শুক্রবার (২ মে) রাতে গোয়ার শিরগাওয়ে শ্রী লাইরাই যাত্রার বার্ষিক উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। আহতদের চিকিৎসার জন্য মাপুসার গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে
Black Armband, FC Goa: গতকাল রাতে গোয়ার শিরগাওয়ের লায়রাই দেবী মন্দিরের (Lairai Devi Temple, Shirgao) মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে এফসি গোয়া (FC Goa)। সেই কারণে আজ জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে কলিঙ্গ সুপার কাপ ফাইনালে (Kalinga Super Cup Final) কালো আর্মব্যান্ড (Black Armband) পরে খেলবে। শুক্রবার (২ মে) রাতে গোয়ার শিরগাওয়ে শ্রী লাইরাই যাত্রার বার্ষিক উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। আহতদের চিকিৎসার জন্য মাপুসার গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ঘটনার পর উত্তর গোয়া জেলা হাসপাতালে যান। এর আগে তিনি বিচোলিম হাসপাতালও পরিদর্শনে যান। রাজ্যের এই শোকের সময়ে তাই এগিয়ে এসেছে ফুটবল দলও। মানোলো মার্কেজের (Manolo Marquez) দল আজ দ্বিতীয় সুপার কাপ ট্রফি জেতার লক্ষ্যে মাঠে নামবে। Final, Kalinga Super Cup 2025 Live Streaming: এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি, ফাইনাল, কলিঙ্গ সুপার কাপ ২০২৫, সরাসরি দেখবেন যেখানে