Indian Football Draw: বাংলাদেশ-চিনের গ্রুপে এশিয়ান গেমসে ভারত, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে কাতার-কুয়েতের বিপক্ষে

২০২৩ এশিয়ান গেমসের জন্য ভারতীয় পুরুষ ফুটবল দলকে চীন, বাংলাদেশ ও মায়ানমারের সাথে গ্রুপে রাখা হয়েছে

Indian Football (Photo Credit: Indian Football Team/ Twitter)

অবশেষে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছে ভারতীয় ফুটবল। সাম্প্রতিক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অনুমতি দেওয়ার পর আজ এশিয়ান গেমসে ফুটবলের ড্র আয়োজিত হয়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস শুরু হলেও ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। এছাড়া আগামী ৭ অক্টোবর ফাইনালের দিন ধার্য করা হয়েছে। ২০২৩ এশিয়ান গেমসের জন্য ভারতীয় পুরুষ ফুটবল দলকে চীন, বাংলাদেশ ও মায়ানমারের সাথে গ্রুপে রাখা হয়েছে। Indian Football Team, Asian Games 2023: এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল, জানালেন অনুরাগ ঠাকুর

সেখানে ভারতীয় মহিলাদের চাইনিজ তাইপে ও থাইল্যান্ডের গ্রুপে রাখা হয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। এএফসি ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের জন্য 'এ' গ্রুপে থাকা ভারতীয় পুরুষ ফুটবল দল আফগানিস্তান বনাম মঙ্গোলিয়া, কাতার এবং কুয়েতের মুখোমুখি হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement