Sunil Chhetri: অবসর ভেঙে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরছেন সুনীল ছেত্রী, খেলবেন এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচে
আট মাসের মধ্যে দেশের জন্য অবসরের সিদ্ধান্ত বদলালেন কিংবদন্তী ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী।
আট মাসের মধ্যে দেশের জন্য অবসরের সিদ্ধান্ত বদলালেন কিংবদন্তী ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। চলতি মাসেই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন সুনীল। বৃহস্পতিবার ভারতীয় ফুটবল সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছেন। গত বছর ৬ জুন কুয়েতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে অবসর গ্রহণের কথা জানিয়েছিলেন সুনীল। তারপর চলতি বছরেই অবসর ভেঙে দলের অধিনায়ক হিসেবে ফেরার সিদ্ধান্ত নেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। আগামী ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেখানেই অবসরের পর প্রথম খেলবেন তিনি। তবে ২৫ মার্চ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের। এএফসি এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে যোগ্যতা অর্জন ম্যাচ রয়েছে ভারতের।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
ICC WTC 2025-27 Schedule: মঙ্গলবার থেকে শুরু চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভারত ও বাংলাদেশের প্রতিপক্ষ কারা, জানুন ক্রীড়াসূচি
Advertisement
Advertisement
Advertisement