Cape Verde vs Cameroon: ক্যামরুনকে হারিয়ে ফিফা বিশ্বকাপ থেকে এক ধাপ দূরে আফ্রিকার কেপ ভার্দে, আবেগে ভাসল ভক্তরা; দেখুন ভিডিও

ঘরের মাঠে ক্যাপ ভার্দে ক্যামেরনের বিরুদ্ধে ১-০ ব্যবধানে ঘরের মাঠে জয় পেয়েছে। পশ্চিম আফ্রিকার এই দ্বীপপুঞ্জটি, যার জনসংখ্যা ৬ লক্ষের কিছু বেশি নিজেদের গতরাতে যোগ্য প্রমাণ করেছে। আবেগ ধরে রাখতে পারেনি ভক্তরাও, তারাও আনন্দে মাঠে নেমে পড়ে, সেই ভিডিও এখন ভাইরাল।

Cape Verde Fans in Stadium (Photo Credit: @TouchlineX/ X)

Cape Verde vs Cameroon: ফিফা বিশ্বকাপের ইতিহাসে মূল পর্বে যোগ্যতা অর্জন করা দ্বিতীয় সবচেয়ে ছোট দেশ হতে পারে কেপ ভার্দে (Cape Verde) দ্বীপপুঞ্জ। গতকাল, ক্যামরুনকে হারিয়ে এই অবিশ্বাস্য কাজ করেছে তারা। ঘরের মাঠে ক্যাপ ভার্দে ক্যামেরনের বিরুদ্ধে ১-০ ব্যবধানে ঘরের মাঠে জয় পেয়েছে। পশ্চিম আফ্রিকার এই দ্বীপপুঞ্জটি, যার জনসংখ্যা ৬ লক্ষের কিছু বেশি নিজেদের গতরাতে যোগ্য প্রমাণ করেছে। প্রায়ারেতে ৫৪তম মিনিটে স্ট্রাইকার ডেইলন লিভরামেন্টোর (Dailon Livramento) একটি গোলের মাধ্যমে জয়ী হয়েছে। কেপ ভার্দেকে আগামী মাসের কোয়ালিফায়ারসে লিবিয়ার মাঠে এবং ঘরের মাঠে এসওয়াতিনির বিরুদ্ধে সব মিলিয়ে তিন পয়েন্ট প্রয়োজন বিশ্বকাপে জায়গা করতে। যখন গতকাল কেপ ভার্দের জয়ে ফিফা বিশ্বকাপ প্রায় নিশ্চিত তখন আবেগ ধরে রাখতে পারেনি ভক্তরাও, তারাও আনন্দে মাঠে নেমে পড়ে, সেই ভিডিও এখন ভাইরাল। এর আগে প্রায় ৩.৫ লক্ষ জনসংখ্যার দেশ আইসল্যান্ড ২০১৮ সালে রাশিয়ায় ফাইনালে অংশগ্রহণকারী সবচেয়ে ছোট দেশ। Morocco qualified for FIFA World Cup 2026: আফ্রিকার হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করা প্রথম দেশ গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো

ক্যামরুনের বিপক্ষে কেপ ভার্দের গোলের মুহূর্ত

কেপ ভার্দের অসামান্য জয়ে মাঠে ভক্তরা

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement