European football: ইন্টার মিলানকে গুঁড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠল এসি মিলান
ইন্টার মিলানকে গুঁড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠল এসি মিলান। সান সিরোয় বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে শিরোপা জয়ের মঞ্চে জায়গা করে নিল এসি মিলান। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।
ম্যাচের ৩৬ মিনিটে এসি মিলান এগিয়ে যায়। হেডে গোলটি করেন ইয়োভিচ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইয়োভিচ আবার গোল করে ২-০ করেন। আর ৮৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে ইন্টারের কফিনে শেষ পেরেকটি পুতে দেন ডাচ মিডফিল্ডার রেইনডার্স।
এই হারে দ্বিতীয়বার ইন্টার মিলানের ট্রেবল জয়ের স্বপ্ন দেখাটা ভেঙে গেল। আগামী রবিবার সেরি আয় ফাইনালে তারা লড়বে রোমার বিপক্ষে। এর তিন দিন পর, আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে বার্সেলোনার বিপক্ষে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
IRE vs WI 3rd T20I 2025: ওপেনার এভিন লুইসের অনবদ্য ৯১ রান, আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement