Cristiano Ronaldo Jr: পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলের, দেখুন ছবিতে
মূল দলের সাথে না নামলেও রোনালদো জুনিয়র তুরস্কে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে প্রবেশ করেন। ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র তার বাবার মতো সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরের (Al Nassr) যুব একাডেমির ফরোয়ার্ড হিসেবে খেলেন
Cristiano Ronaldo Jr: ক্রিশ্চিয়ানো রোনালদোর (Cristiano Ronaldo) বড় ছেলে, ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র (Cristiano Ronaldo Jr) বৃহস্পতিবার পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক করেছেন। যেখানে তিনি গোল না করলেও তার দল আয়োজক তুরস্কের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ী হয়েছে। এই ম্যাচে স্যামুয়েল তাভারেস (Samuel Tavares) এবং রাফায়েল কাব্রালের (Rafael Cabral) গোলে পর্তুগাল ২-০ গোলে জয় নিশ্চিত করে। এখানে উল্লেখ্য, মূল দলের সাথে না নামলেও রোনালদো জুনিয়র তুরস্কে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে প্রবেশ করেন। ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র তার বাবার মতো সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরের (Al Nassr) যুব একাডেমির ফরোয়ার্ড হিসেবে খেলেন এবং ম্যাচজয়ী কয়েকটি গোল করে বেশ কয়েকবার ইতিমধ্যেই শিরোনামে এসেছেন। এছাড়া রোনালদো জুনিয়র এই বছরের শুরুতে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন এবং গোল করেছেন। Ronaldo Goal Video: আল নাসরের জয়ে কেরিয়ারের ৯৫০তম গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর; দেখুন ভিডিও
পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের