Cristiano Ronaldo-Georgina Rodríguez Engaged: ৯ বছরের সম্পর্ককে স্বীকৃতি, বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ক্রিশ্চিয়ানো-জর্জিনা (দেখু্ন পোস্ট)
৯ বছরের দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রেমিকা জর্জিনা-র ইনস্টাগ্রাম পোস্ট সেই জল্পনাকে আরও একটু উসকে দিয়েছে দুজনের অনুরাগীদের কাছে। গতকাল সোমবার (১১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জর্জিনা( Georgina Rodríguez) জানান খুশির এই খবর। হাতে হীরার আংটি পরা ছবির ক্যাপশনে তিনি লেখেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও। ছবিটি সৌদি আরবের রিয়াদ শহরে তোলা, যেখানে রোনালদো বর্তমানে আল নাসর ক্লাবের হয়ে খেলছেন।
ভক্ত ও অনুরাগীরা মনে করছেন অবশেষে বহুল প্রতীক্ষিত সেই ক্ষণটা এসেই গেল। গুচির এক শোরুম থেকে যে গল্পটা শুরু হয়েছিল, সেটিই এখন চূড়ান্ত পরিণতি পাওয়ার অপেক্ষায়।
এখন সবার অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ফুটবল জগতের এই তারকা জুটি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
UEFA Nations League: রোনাল্ডোকে হারিয়ে উয়েফা নেশনস লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন গিওকেরেস
Cristiano Ronaldo To Stay At Al-Nasr Next Season: আগামী মরসুমে আল-নাসরেতেই থাকছেন, উয়েফা ন্যাশনাল লিগ জয় করে জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
UEFA Nations League 2025: গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে আবারও নেশনস লিগ রোনালদোর পর্তুগালের
Cristiano Ronaldo: ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে তুমুল জল্পনার মাঝে বড় ঘোষণা রোনাল্ডোর
Advertisement
Advertisement
Advertisement