CONCACAF Champions Cup: ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হার, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের আশঙ্কা মায়ামির

Vancouver beat Inter Miami (Photo Credit: X@MessiPlusX)

শুক্রবার সকালে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ (CONCACAF Champions Cup) এর সেমিফাইনালে থেকে বিদায়ের শঙ্কা জেগেছে মেসির মায়ামির। হারার মতো ম্যাচটা খেলেনি মেসিরা-সুয়ারেজরা।তবে পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি তারা।

ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে দুই হাফে দুটি গোল হজম করে মেসির মায়ামি। প্রথম গোলটি হয় ম্যাচের ২৪ মিনিটে। পেদ্রো ভিতের দুর্দান্ত এক হেড থেকে বল পেয়ে গোল করেন ব্রায়ান হোয়াইট। আর দ্বিতীয় গোলটি আসে ৮৫ মিনিটে। দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার।

 

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। ৬৯ শতাংশ বল দখলে ছিল তাদের। তবুও অনেক চেষ্টা করেও গোল পায়নি মেসি-সুয়ারেজরা। আগামী ১ মে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচটি হবে মায়ামির মাঠে। এখন সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হবে মায়ামিকে। ম্যাচটা নিজেদের মাঠে হলেও কাজটা অনেক কঠিন। ওই ম্যাচে বিরাট ব্যবধানে জয় না পেলে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিতে হবে মেসির মায়ামির।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement