Chennaiyin FC, ISL 2023: চেন্নাইয়িন এফসির হেড কোচ পদ থেকে সরলেন থমাস ব্রাদারিক
চেন্নাইয়িন এফসি কোচ থমাসকে তাঁর অবদান ও নৈপুণ্যের জন্য ধন্যবাদ জানিয়েছে
ফুটবল মরসুম ২০২২-২৩ শেষ হওয়ার পরে চেন্নাইয়িন এফসি এবং থমাস ব্রাদারিক আলাদা হয়েছে। ব্রাদারিক সর্বমোট ২৮টি খেলায় প্রথম দলের কোচের দায়িত্ব পালন করেন। যার মধ্যে দশটা জয়, আটটা ড্র আর দশটা হার রয়েছে। এই সময়ের মধ্যে দলটি ৫৩টি গোল করে এবং ৫২টি গোল খায়। ডুরান্ড কাপের সময় ক্লাবটিতে তার মেয়াদ শুরু হয়েছিল যেখানে দলটি কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। তিনি হিরো ইন্ডিয়ান সুপার লিগের সময়ও দায়িত্বে ছিলেন যেখানে মেরিনা মাচান্স ২৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিগ পর্ব শেষ করে। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় শেষবার হিরো সুপার কাপে অংশ নেয় ব্রাদারিকের দল। চেন্নাইয়িন এফসি কোচ থমাসকে তাঁর অবদান ও নৈপুণ্যের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে তাঁর সমস্ত প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানিয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
ICC WTC Prize Money: টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পুরস্কার মূল্যে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা, টিম ইন্ডিয়ার ঝুলিতে কত
Advertisement
Advertisement