ATK Mohan Bagan vs Hyderabad Semi-Final Video Highlights: সেমিফাইনালের প্রথম লেগে গোলশূন্য ড্র করল এটিকে মোহনবাগান
আগামী ১৩ মার্চ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি।
বৃহস্পতিবার, ৯ মার্চ জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সেমিফাইনালের প্রথম লেগে ০-০ গোলে ড্র করে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। প্রথমার্ধে আয়োজকরা আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে মেরিনার্স রক্ষণাত্মকভাবে খেলা চালিয়ে যায়। দশ মিনিটের মাথায় হায়দরাবাদ এফসি-কে ঘিরে একের পর এক আক্রমণ শুরু করে মোহনবাগান। ৫৬ মিনিটে মোহাম্মদ ইয়াসির গোলের খুব কাছে গেলেও তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত কোনও দলই গোলের দেখা পায়নি। যদিও আইএসএল ফাইনালে ওঠার জন্য এখনও সমান সুযোগ রয়েছে দু'দলের। আগামী ১৩ মার্চ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি।
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ সেমিফাইনালের ভিডিও হাইলাইটস
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement
Advertisement