Al Nassr vs Al Ittihad Video Highlights: রোনালদো-মানেদের জোড়া গোলে আল নাসের অসামান্য জয়, দেখুন ভিডিও হাইলাইটস
১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রোনালদো
আজ ২৭ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় প্রিন্স আব্দুল্লাহ আল-ফয়সাল স্টেডিয়ামে আল নাসর (Al Nassr) আল ইত্তেহাদকে (Al Ittihad) ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করে। করিম বেনজেমা (Karim Benzema) লিড দলের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) ও সাদিও মানে (Sadio Mane) দুটি করে গোল করেন। এই জয়ের ফলে লিগ লিডার আল হিলাল থেকে পয়েন্টের ব্যবধান সাত কমিয়ে আনেন আল নাসর। ১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রোনালদো। ১৪তম মিনিটে আল ইত্তেহাদের প্রথম গোলটি করেন আব্দেরাজ্জাক হামদাল্লাহ (Abderazzak Hamdallah)। প্রথমার্ধে রোনালদো গোল করে সমতায় ফেরান এবং অ্যালেক্স টেলস (Alex Telles) গোল করে খেলায় লিড নেন। দ্বিতীয়ার্ধে আব্দেরাজ্জাক ফের গোল করে খেলায় ব্যবধান সমান করলে রোনালদোর দ্বিতীয় গোল এবং সাদিও মানের জোড়া গোলে খেলা আল নাসের হাতের বাইরে চলে যায়। আগামী ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগের ফাইনালে আল তাওয়াউনের বিপক্ষে খেলবে আল নাসের। Top Goal Scorer Cristiano Ronaldo: এমবাপেকে পেছনে ফেলে ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো
দেখুন ভিডিও হাইলাইটস