FIDE World Chess C’ship 2024: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমও ড্র করল ভারতের ডি গুকেশ এবং চিনের ডিং লিরেন

The eighth game of the World Chess Championship (Photo Credit: X@chess24com)

সপ্তম গেমের পর এবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমও ড্র হল। দুই খেলোয়াড়ের মধ্যে এটি টানা পঞ্চম ড্র, যার ফলে পয়েন্ট ভাগাভাগি হল ডি গুকেশ এবং ডিং লিরেনের মধ্যে। ভারতীয় চ্যালেঞ্জারের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়েও সুবিধা করতে পারলেন না বিশ্বজয়ী দাবাড়ু। দু'জনের মধ্যে মোট ছটি গেম ড্র হয়। অষ্টম গেমের পর দু'জনের পয়েন্ট ৪।চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচে শিরোপা জিততে গুকেশ এবং লিরেন দুজনেরই আরও ৩.৫ পয়েন্ট দরকার।

গতকাল অষ্টম রাউন্ডের খেলা চলে  চার ঘণ্টারও বেশি সময় ধরে, শেষমেষ ৫১ চালের পর খেলা ড্র হয়। ভারতীয় প্রতিপক্ষের বিরুদ্ধে চাল দিতে অত্যাধিক সময় নেন লিরেন। সাদা ঘুঁটির ফায়দা তুলে আগ্রাসী মনোভাবে শুরু করেন চীনের গ্র্যান্ডমাস্টার। কিন্তু বেশিক্ষণ আক্রমনাত্মক চাল চালতে পারেননি। গুকেশের কৌশলে মাঝে কিছুটা রক্ষণাতক হয়ে পড়েন তিনি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement