David Warner Named Captain Of Dubai Capitals:আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে ডেভিড ওয়ার্নারকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করল দুবাই ক্যাপিটালস (দেখুন পোস্ট)

আই পি এলের আসরে এর আগে ওয়ার্নারকে ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম আইপিএল শিরোপা জেতে ওয়ার্নারের অধিনায়কত্বে।

David Warner Named Captain Of Dubai Capitals Photo Credit: Twitter@Dubai_Capitals

টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই, আজ ঘোষণা করলেন একদিনের ক্রিকেট থেকে অবসরের। তারই মাঝে আসন্ন ২০২৪ মরশুমের জন্য ইন্টারন্যাশনাল লিগ টি২০ (ILT20) ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার দুবাই ক্যাপিটালসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। যেখানে তাঁকে অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। দুবাই ক্যাপিটালস দলটি যা দুইবারের আই পি এল ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালসের সহযোগী দল। আই পি এলের আসরে এর আগে ওয়ার্নারকে ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম আইপিএল শিরোপা জেতে ওয়ার্নারের অধিনায়কত্বে। বর্তমানে ওয়ার্নার আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সদস্য।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement