Cristiano Ronaldo Jr: দেশের হয়ে খেলার ডাক পেল রোনাল্ডোর ১৪ বছরের ছেলে

পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র বড় ছেলে দেশের হয়ে খেলার জন্য ডাক পেল। পর্তুগালের অনুর্ধ্ব-১৫ জাতীয় দলে সুযোগ দেওয়া হল ১৪ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে।

Ronaldo With Family (Photo Credit: Cristiano Ronaldo/ X)

একেবারে বাপ কা বেটা। পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র বড় ছেলে দেশের হয়ে খেলার জন্য ডাক পেল। পর্তুগালের অনুর্ধ্ব-১৫ জাতীয় দলে সুযোগ দেওয়া হল ১৪ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকে। ২০২২ সালের ডিসেম্বর থেকে সৌদি আরবের পেশাদার লিগে বাবার সঙ্গে খেলতে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলে।

ক্রোয়েশিয়ায় পাঁচ দেশের এক যুব টুর্নামেন্টে পর্তুগাল দলে রোনাল্ডো জুনিয়রের নাম দেখে উচ্ছ্বসিত সিআরসেভেনের ভক্তরা। আাগমী ১৩ থেকে ১৮ মে ইংল্যান্ড, গ্রিস, জাপান, আয়োজক ক্রোয়েশিয়া ও পর্তুগালকে নিয়ে হবে অনুর্ধ্ব ১৫ টুর্নামেন্ট। ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাস, রিয়াল মাদ্রিদের যুব দলের হয়ে খেলেছে রোনাল্ডো। ৪০ বছরের পাঁচ সন্তানের বাবা রোনাল্ডো এখনও জাতীয় দলের হয়ে খেলছেন।

জাতীয় যুব দলে জুনিয়র রোনাল্ডো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement