Cristiano Ronaldo Reacts: পেনাল্টি শুটআউটে স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, জয়ের ছবি দিয়ে প্রতিক্রিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (দেখুন পোস্ট)
পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো,ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্ডো সিলভা একটি করে পেনাল্টি কিক নিশ্চিত করলেও স্লোভেনিয়ার জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় তা করতে সফল হননি।
ইউরোর প্রি-কোয়ার্টার ফাইনালে (Round of 16)-এ পেনাল্টি শুটআউটে স্লোভেনিয়াকে হারিয়ে উয়েফা ইউরো ২০২৪ এর কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। পুরো ম্যাচে পর্তুগাল ও স্লোভেনিয়া দু দলই একটিও গোল করতে পারেনি। ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের পর খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো,ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্ডো সিলভা একটি করে পেনাল্টি কিক নিশ্চিত করলেও স্লোভেনিয়ার জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় তা করতে সফল হননি।
নিজেদের জয়ের পর রোনাল্ডো তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ম্যাচের কিছু ছবি পোস্ট করেছে। যার ক্যাপশনে তিনি লিখেছেন, "অকল্পনীয় মুহূর্ত। আসুন আমাদের সেরাটা দিই! ধন্যবাদ।"
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
IRE vs WI 3rd T20I 2025: ওপেনার এভিন লুইসের অনবদ্য ৯১ রান, আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ
Advertisement
Advertisement