Zimbabwe Secures T20 World Cup Ticket: কেনিয়াকে উড়িয়ে দিয়ে টি২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জিম্বাবুয়ে, টিকিট পেল নামিবিয়াও

Zimbabwe Qualified foe T20 World Cup (Photo Credit: Instagram)

টি-২০ বিশ্বকাপের আসছে আসরের টিকিট নিশ্চিত করল জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে জায়গা করে নিল তারা। বিশ্বকাপের দল বাছাইয়ের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার কেনিয়াকে উড়িয়ে  বিশ্বকাপে খেলা নিশ্চিত করে তাঁরা। হারারেতে এদিন কেনিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের জয় পেল ৭ উইকেটে। প্রতিপক্ষকে ১২২ রানে আটকে দিয়ে ৩০ বল আগে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের জয়ের নায়ক ব্রায়ান বেনেট। ২ ছক্কা ও ৮ চারে ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে ৫ চারে ৩৯ রান করেন টাডিওয়ানাশে মারুমানি। কেনিয়ার ইনিংসে সর্বোচ্চ রান করেন রাকেপ প্যাটেল। তিনি ৪৭ বলে ৬৫ রান করেন।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

এদিকে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে তানজানিয়াকে হারিয়ে টানা চতুর্থ আসরে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে আফ্রিকা থেকে খেলবে মোট তিনটি দল। সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement