ZIM vs SL 1st ODI Toss Update: টসে জিতে প্রথমে বল করবে জিম্বাবয়ে, একনজরে দু'দলের একাদশ

আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবয়ের অধিনায়ক শন উইলিয়ামস (Sean Williams)। অন্যদিকে, শ্রীলঙ্কার অধিনায়কত্বে রয়েছেন চরিথ আসালঙ্কা (Charith Asalanka)।

ZIM vs SL Toss (Photo Credit: Zimbabwe Cricket/ X)

Zimbabwe National Cricket Team vs Sri Lanka National Cricket Team: জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৯ আগস্ট মুখোমুখি হবে ZIM বনাম SL। হারারের হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club, Harare) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবয়ের অধিনায়ক শন উইলিয়ামস (Sean Williams)। অন্যদিকে, শ্রীলঙ্কার অধিনায়কত্বে রয়েছেন চরিথ আসালঙ্কা (Charith Asalanka)। ZIM vs SL 1st ODI Live Streaming: জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা, প্রথম ওয়ানডে ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে

শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেনঃ পাথুম নিসাঙ্কা, নিশান মাদুষ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুষ্মন্ত চামিরা, মাহিশা থিকসানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

জিম্বাবয়ের প্লেয়িং ইলেভেনঃ বেন কারান, ব্রায়ান বেনেট, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স, রিচার্ড গারভা, ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গোয়ান্ডু।

জিম্বাবয়ে বনাম শ্রীলঙ্কা, প্রথম ওয়ানডে ম্যাচ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement